শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

প্রতিরক্ষা চুক্তিতে রাজি ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও ডেনমার্ক একটি প্রতিরক্ষা চুক্তিতে উপনীত হয়েছে। এ চুক্তির আওতায় ডেনমার্কে আমেরিকান সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে দেশটি। মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন একথা জানিয়েছেন।

চলতি মাসে আমেরিকা সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে একই ধরনের চুক্তি সইয়ের পর এবার ডেনমার্কের সঙ্গেও ১০ বছর মেয়াদী এই চুক্তির ঘোষণা এল। 

আরো পড়ুন: নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা আদালতের 

এক সংবাদ সম্মেলনে ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বলেছেন, “এ চুক্তির অর্থ হল, ডেনমার্কের মাটিতে আমেরিকার সেনা ও সামরিক সরঞ্জাম স্থায়ীভাবে মোতায়েন করা যাবে।”

তিনি জানান, গত বছর ফেব্রুয়ারিতে এ চুক্তি নিয়ে দুই দেশ আলোচনা শুরু করেছিল। চলতি সপ্তাহ শেষে চুক্তিটি সই করা হবে এবং এখন থেকে প্রায় ১ বছর সময়ের মধ্যে প্রয়োজনীয় আইন পাসের পর চুক্তিটি কার্যকর হবে।

সোমবার দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে ফিনল্যান্ড। ডিসেম্বরের শুরুতে সুইডেনও একই ধরনের চুক্তি করেছে। এর আগে ২০২১ সালে নরওয়েও একই ধরনের চুক্তি করেছিল। এসব চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে সীমান্ত থাকা এই দেশগুলোর মাটিতে আমেরিকা তাদের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই. কে. জে/ 


প্রতিরক্ষা চুক্তি আমেরিকা-ডেনমার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250