সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

প্রতিপিস ডিম মাত্র ৫ টাকা, যেখানে পাবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ডিমের বাজারে কারসাজি ও সিন্ডিকেট বন্ধে ডিমের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে সরকার। এর ফলে খুচরো বাজারে ব্যবসায়ীরা ডজনপ্রতি ডিমের দাম ১৪৪ টাকার বেশি বিক্রি করতে পারবেন না। তবে ব্যবসায়ীরা এই নিয়মের তোয়াক্কা করছেন না। বরং ডিমের আকারের ফন্দি এঁটে ডজনপ্রতি ১৫৫ টাকায় বিক্রি করছেন। 

তবে রাজধানীর বুকেই প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। স্বল্প দামে ডিম কিনতে তাই সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ ভোক্তারা। 

মূলত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়েছে ডিমের দাম। এই সিন্ডিকেটের উদ্দেশ্য ভেস্তে দিতে রাজধানীর চকবাজারে নবীন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান প্রতিপিসের ডিম মাত্র ৫ টাকা দরে বিক্রি করা শুরু করেছে।

সংগঠনটির এক কর্মী গণমাধ্যমকে বলেন, মূলত দুটি উদ্দেশ্য সামনে রেখে এ কার্যক্রম চালু হয়েছে। প্রথমত, মানবিক দিক থেকে যাতে সবাই সাশ্রয়ী মূল্যে ডিম কিনতে পারে; সে উদ্দেশ্যে লোকসান করে হলেও ৫ টাকা দরে ডিম বিক্রি হচ্ছে। অন্যদিকে নিজ নিজ জায়গা থেকে সবাই যদি এভাবে উদ্বুদ্ধ হয়, তাহলে সিন্ডিকেট ভেঙে পড়তে বাধ্য।

তিনি জানান, যতদিন বাজারে ডিমের চড়ামূল্য থাকবে, ততদিন তাদের এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন রাত ৮টা থেকে তারা ডিম বিক্রি শুরু করেন। একজন সর্বোচ্চ ১০টি ডিম কিনতে পারবেন। প্রতিদিন সংগঠনটি ১০ হাজার পিস ডিম বিক্রি করে বলে জানান তিনি।

এদিকে সস্তায় ডিম কিনতে পেরে খুশি ক্রেতারা। বিশেষ করে এলাকার নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে পুরান ঢাকার চকবাজারের এই স্থানটি।

সরেজমিন দেখা যায়, সন্ধ্যা হতেই চকবাজারের রয়েল হোটেলের পাশে সস্তায় ডিম কিনতে লম্বা লাইনে দাঁড়ায় মানুষ। অনেকে কেনেন এক হালি অনেকে আবার দুই হালি। পরিবার কিংবা ব্যাচেলর সব ধরনের মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ৫ টাকা পিসে ডিম ক্রয়ের কার্যক্রমটি।

ওআ/

ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250