বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

প্যালেসের মাঠে আর্সেনালের ১-০ গোলে জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে সেলহার্স্ট পার্কে দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। তবে শেষ ২৩ মিনিট ১০ জন খেলোয়াড় নিয়ে খেলার কারণে ঘাম ছুটেছিল তাদের।

সেলহার্স্ট পার্কের উত্তেজনাকর ম্যাচে প্রথম আধঘণ্টায় দুই দল সেরা কিছু সুযোগ পেয়েছিল। আর্সেনালের এডি এনকেতিয়া ২৯তম মিনিটে পোস্টে আঘাত করেন। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। ডেকলান রাইসের বাড়ানো বল তুলে দিয়েছিলেন, কিন্তু তা পথ পাল্টে ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আর্সেনালের গোলে ঠিকই জড়িয়েছে এনকেতিয়ার নাম। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফ্রি কিকের পর বল দখলে তিনি এগিয়ে এলে স্বাগতিক কিপার স্যাম জনস্টন তাকে বক্সে ফেলে দেন। রেফারি ডেভিড কুটে পেনাল্টির বাঁশি বাজান এবং মার্টিন ওডেগার্ড কিপারের ডানদিকের পোস্ট দিয়ে জাল কাঁপান।

আর্সেনাল সহজ জয়ের পথে ছিল। কিন্তু টমিয়াসু দুটি হলুদ কার্ড দেখলে চাপে পড়ে তারা। এক ঘণ্টার মাথায় বল থ্রো করতে গিয়ে সময় নষ্ট করার কারণে তিনি প্রথম হলুদ কার্ড দেখেন, পরে ৬৭তম মিনিটে জর্ডান আইয়ুকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

মিকেল আর্তেতা দ্রুত খেলোয়াড় বদল করে রক্ষণাত্মক কৌশলে যান। তাতে প্যালেস আর ম্যাচে ফিরতে পারেনি। ফুলব্যাক টাইরিক মিচেল স্টপেজ টাইমে সমতা ফেরাতে পারতেন, কিন্তু বল গোলবারের পাশ দিয়ে যায়।

এই জয়ে আর্সেনাল ৬ পয়েন্‌ট নিয়ে তিনে উঠেছে। গোল ব্যবধানে তারা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন এবং ম্যানচেস্টার সিটির পরেই অবস্থান করছে। 

এম.এস.এইচ/

আর্সেনাল ক্রিস্টাল প্যালেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250