শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে ভারতীয় ভিসার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশিরা এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আইভ্যাক জানিয়েছে, পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেওয়া যাবে।

হাইকমিশন জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

আরো পড়ুন:২০২৩-২৪ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

এম/


পাসপোর্ট ভারত ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250