সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

পাতা থেকেই হবে যে সকল গাছ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

বীজ বপনের ঝামেলা ছাড়াই কিছু গাছ লাগাতে পারেন। পাতা বুনে দিলেই নতুন করে বেঁচে ওঠে এসব গাছ। এগুলোর আবার খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। সৌখিন বাগানিরা বেছে নিতে পারেন এ ধরনের গাছ। জেনে নিন কোন কোন গাছ পাতা থেকে হয়।

১। স্নেক প্ল্যান্ট

বায়ু পরিশোধক হিসেবে কাজ করে গাছটি। সহজেই পাতার মাধ্যমে এটি রোপণ করা যায়। স্নেক প্ল্যান্টের একটি বড় পাতা নিন। পাতাটিকে দুই ভাগে কেটে নিন। টবে রাখা মাটিতে রোপণ করুন। পানি ছিটিয়ে দিন। নতুন স্নেক প্ল্যান্ট প্রায় এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে।

২। অ্যালোভেরা

ঘরে একটি অ্যালোভেরা গাছ থাকলে উপকৃত হতে পারেন নানাভাবে। একটি অ্যালোভেরার পাতা নিন এবং কিছু সময় শুকানোর জন্য ছায়ায় রাখুন। কাটা পাতার নীচের অংশ শুকিয়ে গেলে টবে রোপণ করুন। প্রতিদিন এর উপর অল্প অল্প পানি দেবেন। কিছুদিনের মধ্যেই নতুন পাতা আসতে শুরু করবে।

৩। জি জি প্ল্যান্ট

জি জি প্ল্যান্ট বেশ দামি। নতুন করে কিনতে না চাইলে ঘরে থাকা গাছ থেকেই বের করে নিতে পারেন নতুন গাছ। এজন্য গাছের পাতা কেটে নিন এবং শুকানোর জন্য রাখুন। একটি প্রশস্ত টবে কিছু পাথর রাখুন। টবের নিচে যেন পানি বের হয়ে যাওয়ার জন্য গর্ত থাকে। পাত্রটি মাটি দিয়ে ভরে গাছের পাতায় রোপণ করে নিন। পানি ছিটিয়ে দিন। গাছটি ছায়ায় রাখুন। প্রায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন গাছ গজাতে শুরু করবে।

আরো পড়ুন: বট গাছের দাম সাড়ে ৫ লাখ টাকা!

৪। রাবার গাছ

ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার এই গাছ। রাবার গাছ বাতাস পরিশোধন করতে সাহায্য করে। নতুন চারা বের করার জন্য প্রথমে টব মাটি দিয়ে পূরণ করে নিন। তারপর গাছের পাতাটি টবে রোপণ করুন এবং পানি ছিটিয়ে দিন। টবটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু প্রচুর আলো রয়েছে। এভাবে ১৫-২০ দিন রাখলে গাছ বড় হতে শুরু করবে।

৫। চাইনিজ মানি প্ল্যান্ট

গোলাকার পাতার জন্য একে কয়েন প্ল্যান্টও বলা হয়। এর পাতা মাটি বা পানিতে লাগালে শিকড় বের হবে নতুন করে। এরপর দ্রুত নতুন পাতা ছাড়তে শুরু করবে।

এসি/ আই.কে.জে/




পাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250