শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

পাকিস্তানের যেসব প্রধানমন্ত্রীরা কারাগারে গিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এমন ব্যক্তিদের কারাগারে যাওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। 

সবশেষ গতকাল শনিবার রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) কেনাবেচাসংক্রান্ত দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। 


ক্যাপশন: হোসেন শহীদ সোহরাওয়ার্দী (ওপরে বাঁয়ে), জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ (নিচে বাঁয়ে), শহীদ খাকান আব্বাসি ও ইমরান খান ।। ছবি: কোলাজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের মতো গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফকে।


হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।। ছবি: সংগৃহীত

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। তিনি ১৯৫৬ সালের সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জেনারেল আইয়ুব খানের ক্ষমতা দখলে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর জেরে সোহরাওয়ার্দীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তাঁকে ১৯৬২ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়। বিনা বিচারে তাঁকে করাচির কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়।


জুলফিকার আলী ভুট্টো ।। ফাইল ছবি: রয়টার্স

জুলফিকার আলী ভুট্টো

পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি ১৯৭৩ সালের আগস্ট থেকে ১৯৭৭ সালের জুলাই পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৭৪ সালে এক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি ছাড়া পান, তবে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। এবার তিনি সামরিক আইনে গ্রেপ্তার হন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


বেনজির ভুট্টো ।। ফাইল ছবি: এএফপি

বেনজির ভুট্টো

জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো। তিনি দুই দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮৮ সালের ডিসেম্বর থেকে ১৯৯০ সালের আগস্ট পর্যন্ত। দ্বিতীয়বার ১৯৯৩ সালের অক্টোবর থেকে ১৯৯৬ সালের নভেম্বর পর্যন্ত। তিনি তাঁর রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। ১৯৮৫ সালের আগস্টে তিনি প্রথমবার আটক হন। এ দফায় তাঁকে ৯০ দিন গৃহবন্দী রাখা হয়। সবশেষ ২০০৭ সালের তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন জেনারেল পারেভজ মোশাররফকে ক্ষমতা থেকে হটাতে উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সভায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির।


নওয়াজ শরিফ ।। ফাইল ছবি: এএফপি

নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী। তবে তিনি কোনোবারই তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। ১৯৯০ সালের নভেম্বরে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। ১৯৯৩ সালের জুলাই পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। ক্ষমতায় ছিলেন ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত। সবশেষ তিনি ২০১৩ সালের জুনে প্রধানমন্ত্রী হন। ২০১৭ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। জেনারেল পারভেজ মোশাররফের ক্ষমতা দখলের পর ১৯৯৯ সালে নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরে তাঁকে নির্বাসিত করা হয়। ২০০৭ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। পরে তিনি পাকিস্তানে ফেরেন। ২০১৮ সালের জুলাইয়ে আবার গ্রেপ্তার হন নওয়াজ। দুর্নীতির মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই মাস পর তাঁর সাজা স্থগিত হয়। তিনি কারামুক্ত হন। একই বছরের ডিসেম্বরে তিনি আবার গ্রেপ্তার হন। একটি মামলায় তাঁকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশত্যাগের অনুমতি পান তিনি। এর পর থেকে নওয়াজ বিদেশে আছেন।


শহীদ খাকান আব্বাসি ।। ফাইল ছবি: এএফপি

শহীদ খাকান আব্বাসি

২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন পিএমএল-এন নেতা শহীদ খাকান আব্বাসি। দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিন পাওয়ার পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন।


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ।। ফাইল ছবি: এএফপি

ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা আস্থা ভোটে হেরে ইমরানের সরকার ক্ষমতা হারায়। পরে শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে।

ক্ষমতা হারানোর পর ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাঁকে প্রথমবার গ্রেপ্তার করা হয়। পরে দেশটির সুপ্রিম কোর্ট তাঁর গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে।

আরো পড়ুন: ইমরান কি সহজে ছাড়া পাবেন?

এই মামলায় ১২ মে জামিন পান তিনি। এর প্রায় তিন মাসের মাথায় গতকাল তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। রায় ঘোষণার পরই তাঁকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসূত্র : ডন

এম এইচ ডি/  এম

পাকিস্তান ইমরান খান রাজনীতি কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250