সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

পাকিস্তান যাচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল। আর এই বড় দলগুলোর বিপক্ষে খেলতে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রাতেই পাকিস্তানে যাচ্ছেন লিটন দাস।

জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন।

জ্বর কমলেও শারিরীক দুর্বলতা থেকে যায় লিটনের। ফলে পূর্ণ ফিট না হওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে পায়নি বাংলাদেশ। তার জায়গায় উড়িয়ে নেওয়া হয়েছিল আরেক ওপেনার এনামুল হক বিজয়কে। যদি বিজয়কে নামানো হয়নি।

লিটনকে ছাড়া খেলতে নেমে আসরের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সুপার ফোরে পা রাখে সাকিব আল হাসানের দল। সব ঠিকঠাক থাকলেও সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আর.এইচ 

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250