রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

পরিবারের সবাই বসতে পারবেন এক স্কুটারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

জনপ্রিয় টু হুইলার সংস্থা আথার নিয়ে আসছে নতুন ফ্যামিলি স্কুটার। এই ব্যাপারটি অনেকেই হয়তো বুঝতে পারছেন না। ফ্যামিলি স্কুটার অর্থ কি? আসলে বড় আসনের স্কুটার আনছে সংস্থাটি। যেটিতে পরিবারের ৪-৫ জন সদস্য একসঙ্গে ভ্রমণ করে পারবেন।

গাড়িতে নানা ধরনের আকার আয়তন দেখা গেলেও। স্কুটারে খুব একটা দেখা যায় না। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ স্কুটারই একই রকম হয়। শুধু ম্যাক্সি ডিজাইনের অ্যাডভেঞ্চার স্কুটার ছাড়া। যেগুলো সাধারণ স্কুটির থেকে আয়তনে একটু বেশি হয়। কিন্তু সম্প্রতি অন্যরকম ডিজাইনের ফ্যামিলি স্কুটার আনার ঘোষণা করেছে আথার এনার্জি।

ইলেকট্রিক স্কুটার বিক্রি করার জন্য পরিচিত আথার এনার্জি। কোম্পানিটি জানিয়েছে, তারা এমন একটি স্কুটির উপর কাজ করছে যেখানে গোটা পরিবার যাত্রী হতে পারবে। তবে ঠিক কতজন বসা যাবে তা জানা যায়নি।

আরো পড়ুন : শীতে গা গরম রাখবে ইলেকট্রিক জ্যাকেট

সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এই স্কুটার লঞ্চ হবে ২০২৪ সালে। এটি যে ইলেকট্রিক স্কুটার হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। মূলত পরিবার নিয়ে যেন কমফোর্টের সঙ্গে এই স্কুটি চড়তে পারেন সেই লক্ষ্যই নিয়েছে সংস্থা। তবে এটি যে একটি প্রিমিয়াম দাম নিয়ে বাজারে আসবে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন কোম্পানির সিইও।

সূত্র: অটোকার ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 


এক স্কুটার পরিবারের সবাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250