সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

নৌকা প্রতীক গ্রহণ করলেন চিত্রনায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছ থেকে আজ সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুরে নৌকা প্রতীক সংগ্রহ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক‌ ফেরদৌস আহমেদ। বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে নয়টা থেকে ঢাকার ১৫টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন। 

প্রতীক সংগ্রহের পর ফেরদৌস জানান, বিকেল তিনটায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। 

আরো পড়ুন‘ট্রাক’ নিয়েই লড়াই করবেন মাহি

এসময় ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাব।’

প্রতীক বরাদ্দের সময় ফেরদৌসের সঙ্গে অতিরিক্ত লোকজন থাকা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমার আচরণবিধি লঙ্ঘন হয়নি। এখানে যাদের দেখছেন অনেককেই আমি চিনি না। আমাকে ভালোবাসেন বলে অনেকে দেখতে আসতে পারেন।’

এসি/ আই. কে. জে/


নৌকা চিত্রনায়ক ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250