বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

নির্বাচনে ইমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি: ইসি হাবিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইসি হাবিব বলেন, আমরা কাজ করে যে স্ট্যান্ডার্ডে পৌঁছেছি, সেখান থেকে যেকেউ চাইলেই নামাতে পারবে না। আমরা দেখিয়ে দেব কীভাবে এই কমিশন কাজ করে। এমন কার্যক্রম ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন: টিআইবি বিএনপির দালাল : কাদের

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, আমরা ভালো একটা নির্বাচন করতে চেয়েছিলাম। না করতে পারলে হয়ত আমরা একটা সিদ্ধান্ত নিতাম। এক্ষেত্রে সরকার সহায়তা দিয়েছেন। না হলে একসুরে একভাবে কাজ করা সম্ভব হতো না। আশা করি মান সম্মানের সঙ্গে চলে যেতে পারব। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এবং আনিছুর রহমান।

এইচআ/ওআ


ইসি নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250