বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

নায়িকাসহ মধ্যরাত পর্যন্ত এফডিসিতে কেন ছিলেন জায়েদ খান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

যায়েদ খান ও স্নিগ্ধা

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। নিজের কর্মকাণ্ড দিয়ে সব সময়ের খবরের শিরোনামে থাকেন তিনি। এবার মধ্যরাত পর্যন্ত চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে অবস্থান করে আবারও এলেন শিরোনামে। এ সময় তার সঙ্গে ছিলেন নবাগত নায়িকা স্নিগ্ধা। হঠাৎ কেন মধ্যরাত পর্যন্ত এফডিসিতে ছিলেন জায়েদ খান? 

একসময় এফডিসিতে দিনরাত কাটিয়েছেন জায়েদ খান। চিত্রনায়িকা নিপুণের কাছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার হারানোর পর দৃশ্যবদল হয়েছে তার জীবনে। এখন আর খুব একটা যান না চলচ্চিত্রের আঁতুড়ঘরে। 

গত সোমবার (১৪ আগস্ট) ধরা দিলো ভিন্ন চিত্র। এদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কাটিয়েছেন এফডিসিতে। পুরো সময় ডাবিং স্টুডিওতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং করেন বলে জানান এই নায়ক। এ সময় জায়েদ খানের সঙ্গে ডাবিংয়ে অংশ নেন সিনেমাটির নায়িকা স্নিগ্ধা। জানা যায়, এদিন ডাবিং শেষ করতে রাত ১২টা পেরিয়ে যায়। 


জায়েদ খান বলেন, ''সোনার চর' সিনেমা মুক্তিযুদ্ধের কথা বলেছে। সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। ডাবিংয়েও আবেগ ধরে রাখতে পারিনি। দৃশ্যটি ছিল- জাতির পিতা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে দেশ-স্বাধীনতা ও দেশের মানুষের কথা বলা।” 

তিনি আরও বলেন, ‘চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে রীতিমতো ভেঙেছি। অনেক পরিশ্রমের ফসল সিনেমাটি। ছবিতে ভিন্ন এক জায়েদ খানতে দেখতে পাবেন দর্শক। আশা করছি, সিনেমাটি তাদের ভালো লাগবে।’

‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান-স্নিগ্ধা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। এক্সেল ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার। পরিচালনা করেছেন জাহিদ হাসান।

এসকে/





যায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250