শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নতুন মাইলফলকে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপের ঠিক আগে দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপে দলে থাকার দাবি আরও জোরালো করেছেন তিনি। দলে ফেরা এই ক্রিকেটার প্রথম সেদিন অল্পের জন্য ছুঁতে পারেননি একটি মাইলফলক। তবে সিরিজের শেষ ওয়ানডেতে আর আক্ষেপ বাড়তে দেননি তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এদিন ৩৫ রানেই ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ৮৮ রানে দুর্ভাগ্যজনকভাবে হিট আউট হয়ে যান মুশফিক।

এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন আগের ম্যাচে টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান করা মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামার সময় পাঁচ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১ রান দূরে ছিলেন তিনি। এদিন প্রথম রানটি করতেই চতুর্থ বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সসি এই ব্যাটার।

এখন পর্যন্ত ২২১টি ওয়ানডের ১৯১ ইনিংসে ব্যাট করে এই রান করেছেন মাহমুদউল্লাহ। ৩টি শতক ছাড়াও করেছেন ২৭টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১২৮ রানের। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।

এদিন অবশ্য উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহ। শান্তর সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে অ্যাডাম মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। তার আগে ২৭ বলে ২ চারে ২১ রান করেন তিনি। 

মাহমুদউল্লাহর আগে পাঁচ হাজারি এলিট ক্লাবে পা রেখেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এসকে/

ক্রিকেট বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদ মাইলফলক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250