শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

ধূমপানের আসক্তি দূর করার উপায়

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ধূমপানে বিষপান একথা সবারই জানা। তবু জেনেশুনে বিষ পান করা লোকের সংখ্যা মোটেও কম নয়। এটি এমন এক আসক্তি যে একবার শুরু করলে ছেড়ে দেওয়া কঠিন হয়ে যায়। অনেকেই আছেন যারা অনেক বছর যাবত চেষ্টা করেও ধূমপানের অভ্যাস ছাড়তে পারছেন না। এদিকে ধূমপানের ফলে শরীরের ভেতরে একের পর এক রোগ বাসা বেঁধে চলেছে হয়তো। তাই ধূমপানের আসক্তি কমানোর জন্য আপনাকে কিছু বিষয়ে সচেষ্ট হতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

মানসিক চাপ ও বন্ধুসঙ্গ

মানসিক নানা চাপের কারণে অনেকে ধূমপানের মতো অভ্যাসে জড়িয়ে যান। তাই মানসিক চাপ থেকে মুক্ত থাকার অভ্যাস করতে হবে। অপরদিকে আপনার বন্ধুরা যদি ধূমপায়ী হন, সেক্ষেত্রে আপনারও ধূমপানে জড়িয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই এ ধরনের বন্ধুসঙ্গ থেকে দূরে থাকুন। এতে ধূমপানের আসক্তি দূর করা সহজ হবে।

একটি জোরালো কারণ খুঁজে বের করুন

নিজের মনকে বোঝানোর জন্য একটি জোরালো কারণ খুঁজে বের করুন। যে কারণে আপনাকে ধূমপান ছাড়তে হবে। অনেকে প্রিয় মানুষের কথায় কিংবা প্রিয়জনের মুখের দিকে তাকিয়ে ধূমপান ছেড়ে দেন। আপনিও এমনটা করতে পারেন। এতে আপনার পক্ষে ধূমপানের আসক্তি থেকে দূরে থাকা সহজ হবে।

নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি

ধূমপানের আসক্তি থেকে মুক্তি পেতে চাইলে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির সাহায্য নিতে পারেন। এতে আপনার ধূমপানের অভ্যাস ত্যাগ করার পথ সহজ হবে। সেইসঙ্গে পরিবারের সদস্যদেরও সাহায্য নিতে পারেন।

আরো পড়ুন: প্রচণ্ড গরমে বেড়েছে হাত পাখা বিক্রি

ব্যায়াম

ধূমপান ত্যাগ করতে ব্যায়ামও সাহায্য করতে পারে। কারণ, ব্যায়াম ও যোগাভ্যাস করলে শরীর সুস্থ থাকে। মানসিক চাপ, উদ্বেগ, মন খারাপের মতো কারণও দূর করার চেষ্টা করতে হবে। এসব দিকে সুস্থতা থাকলে ধূমপান ত্যাগ করা আর কঠিন মনে হবে না।

এম এইচ ডি/আইকেজে 

বিষপান টিপস ধূমপানের আসক্তি নিকোটিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250