শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

দেশের মাটিতেই মধুচন্দ্রিমা সারছেন সানি পুত্র করণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহেই গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা সানি দেওলের পুত্র করণ দেওল এবং প্রেমিকা দিশা আচার্য । দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে করণ-দিশার। বিয়ের রাতেই দেওল পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল তারকাখচিত গ্র্যান্ড রিসেপশন পার্টির।

বিয়ে এবং রিসেপশন সেরে দম্পতি এবার পাড়ি দিয়েছেন মধুচন্দ্রিমায়। তবে বিদেশের কোনও বিলাসবহুল স্থান নয় দেশের মাটিতেই মধুচন্দ্রিমা সারছেন করণ-দিশা। 

আরো পড়ুন: প্রেমে প্রতারিত হয়েছেন সালমান, ঘরোয়া বউ খুঁজছেন

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার মানালি থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন সানি পুত্র করণ। জানা যায়, কখনও পাহাড়ের উপত্যকায়, কখনও আবার ঝর্নার পাশে।

এককথায়, প্রকৃতির বুকে একান্তে সময় কাটাচ্ছেন দেওল দম্পতি। ঐতিহ্যবাহী শহরের বুকে কখনও ফায়ার প্লেসের সামনে পিৎজা খাচ্ছেন, কখনও আবার সূর্যোদয় উপভোগ করছেন তারা।

করণের স্ত্রী দিশা পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী। বাঙালি পুত্রবধূকে স্বাগত জানিয়েছে গোটা দেওল পরিবার। ছেলের বিয়ের পর নবদম্পতির ছবি পোস্ট করে শ্বশুর সানি লেখেন, ‘আজ একটা মিষ্টি মেয়ে পেলাম। আমার দুই সন্তানের ঈশ্বর মঙ্গল করুন। ভাল থেকো। বাবা হিসেবে আজ খুশি।’

সানি দেওল বলিউডের সঙ্গে জড়িত থাকলেও তার ছেলেকে কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। এমনকি সানি নিজেও বহুদিন ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন। 

এসি/আইকেজে 



মধুচন্দ্রিমা সানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250