রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

দেশের ইতিহাসে প্রথম নারী ফায়ারফাইটার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

দেশের ইতিহাসে প্রথম নারী ফায়ারফাইটার হলেন ১৫ জন। ২ হাজার ৭০৭ জনের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন মাত্র ১৫ জন। যাদের স্বপ্নপূরণ হয়েছে চলতি বছরের নভেম্বর মাসের ১৮ তারিখ। নিয়োগ শেষে পেয়েছেন তিন সপ্তাহের প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসে নিয়োগ পাওয়া প্রথম ব্যাচের ১৫ নারী ফায়ার ফাইটারের নিয়োগ এবং প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আত্মবিশ্বাসে ভরপুর এ ফায়ার ফাইটাররা জানালেন, স্বপ্ন পূরণ হওয়ায় তারা উচ্ছ্বসিত।

আরো পড়ুন : বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ১৫ জন নারী ফায়ার ফাইটার হিসেবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন। এখন থেকে দুর্যোগ, দুর্ঘটনায় পুরুষের পাশাপাশি নারী ফায়ার ফাইটারদেরও দেখা যাবে; জনগণের জানমাল রক্ষায়, অর্পিত দায়িত্ব পালনে।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার  ফাইটার হিসেবে নারী সদস্যদের নিয়োগ এক মাইলফলক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে বাংলাদেশের  নারী ফায়ার ফাইটাররা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে সেবা দিতে সক্ষম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি, পুলিশ বা বিজিবি যেখানেই নারীদের নিয়োগ দেয়া হয়েছে, সেখানেই সাহসিকতার সঙ্গে তারা ভালো কাজ করছেন। ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী ব্যাচের সদস্যরা আরও ভালো করবেন বলে আমরা প্রত্যাশা করি।

এস/আই.কে.জে/

নারী ফায়ারফাইটার ১৫ জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250