শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

দুধ দিয়ে গোসল করে প্রেম ও বিয়ে না করার শপথ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

দুধ দিয়ে গোসল করে প্রেম ও বিয়ে না করার শপথ। প্রতীকী ছবি

কলেজের সহপাঠির সঙ্গে প্রায় তিন বছর ধরে প্রেম করে বিয়ে করেছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার যুবক ইশান মাহমুদ শ্রাবণ (২১)। পরে নিজেরা আদালতের মাধ্যমে বিয়েও করেছিলেন।

তবে সেই বিয়ে একমাসও স্থায়ী হয়নি। ১১ দিন পর ডিভোর্স দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে জড়ানো এবং বিয়ে না করার শপথ নিয়েছেন ওই যুবক।

শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে ঘটা এই ঘটনার ভিডিও রোববার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

জানা গেছে, সদর উপজেলার শরিফপুর ইউনিনের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইশান ছোটবেলা থেকে নানাবাড়ি মেলান্দহের পরগলি গ্রামে থেকে লেখাপড়া করতেন। এসএসসি পাস করে নিজ বাড়ি সদর উপজেলার মির্জাপুর গ্রামে ফিরে আসেন তিনি। সেখানে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন। এই সময় স্থানীয় এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর প্রেমের পর গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের পরিবার ইশানের বাড়ি আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে গত ৮ নভেম্বর ইশানকে ডিভোর্স দেয় তার স্ত্রী। ইশান এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে। প্রেম ও বিয়েতে ব্যর্থ ইশান জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভুক্তভোগী ইশান মাহমুদ বলেন, আমাদের বিয়ের মাত্র ১১ দিন পর আমাকে ডিভোর্স দিয়েছে। এই স্মৃতি নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে চাই। নিজের ভুল শুধরে নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর প্রেম এবং বিয়ে করবো না। মানুষ প্রাক্তনকে ক্ষমা করে না, কিন্তু আমি তাকে মাফ করে দিয়েছি।

আ/

প্রেম বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250