শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় জব্দ করা প্রায় ৪০০ কেজি মাংস ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাইডাঙ্গা গ্রামের কাউসার আলী পলাশ (৩৫) ও শরিফুল ইসলাম (৪৫)।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তারা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইউএনও বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪(১) ধারা অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল আহাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কাজীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

জে.এস/

ঘোড়া জবাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250