শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

রমজান মুবারাকের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমার নির্বাচনি এলাকা বরিশাল–৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যেখানে প্রতি রমজানে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়।

তিনি উল্লেখ করেন, সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ, জয়ন্তী ও আমতলী নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের এসব প্রতিষ্ঠানে ইফতারের খরচ জোগানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বার্তায় তিনি ২০২৪ সালের অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রক্রিয়ার কথাও তুলে ধরেন।  ফুয়াদ বলেন, শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ শরিফ ওসমান বিন হাদির আদর্শ স্মরণ করে তিনি সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান। 

এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পবিত্র রমজান মাসে জনতার অর্থে জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান ফুয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250