শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

দুধ-ডিম ছাড়াও তৈরি হবে মজাদার কেক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাধারণত বিভিন্ন পেস্ট্রি হাউজ থেকে কিনে খাওয়া হয় বিভিন্ন ধরনের ছোট-বড় কেক। তবে চাইলে কিন্তু ঘরেও খুব সহজে তৈরি করে নিতে পারেন কেক। তবে কেক তৈরির কথা শুনলে যেটা সবার আগে আমাদের মাথায় আসবে তা হলো দুধ আর ডিম। তবে কেকের এই দুটি মূল উপকরণ ছাড়াও আপনি সহজেই কেক তৈরি করতে পারবেন। যাকে বলা হয় গ্লুটেন ফ্রি কেক।

উপকরণ :

 ১. কলা ২টি

২. কোকো পাউডার ১/৩ কাপ

৩. পিনাট বাটার ১/৩ কাপ

৪. বেকিং সোডা ছোট চামচের আধা চা চামচ ও

৫. চিনির গুঁড়া ১ কাপ।

আরো পড়ুন : সুস্বাদু পালং-পোলাও রেসিপি

পদ্ধতি:

প্রথমে একটি বাটিতে কলা ভালো করে চটকে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন পিনাট বাটার। এর পর কলা ও বাটারের মিশ্রণে দিয়ে দিন চিনির গুঁড়া।

আবারও ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিন। খেয়াল রাখবেন এই মিশ্রণের ভেতরে যেন কোনো দলা না থাকে। ছাঁকনির সাহায্যে ছেঁকে কোকো পাউডার মিশিয়ে নিন।

এরপর বেকিং সোডাও মিশিয়ে দিন মিশ্রণে। সব উপকরণ ভালো করে মেশানো হলে একটি ছোট কেক তৈরির টিনে সামান্য তেল ব্রাশ করে নিন। তারপর এই মোল্ডে ঢেলে দিতে হবে কেকের মিশ্রণটি।

এরপর আগে থেকেই ওভেনে প্রি-হিট দিয়ে নিন। তারপর ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে বেক করুন দুধ-ডিম ছাড়া কেক। নির্দিষ্ট সময় পর বের করে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো গ্লুটেন ফ্রি কেক।

এস/ আই.কে.জে/

রেসিপি দুধ-ডিম মজাদার কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250