রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দিল্লী সফরে যাচ্ছে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। ফাইল ছবি

জি-২০ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরে ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে অন্যান্য নেতাদের সাথে আলোচনাও করবেন তিনি। 

বুধবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। মঙ্গলবার (২২ আগস্ট) হোয়াইট হাউস এ ঘোষণা দিয়েছে। এই সফরের সময় সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য নেতাদের সাথে ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

দ্য হিন্দু বলছে, জি-২০ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শীর্ষ সম্মেলনটি ভারতে বিশ্ব নেতাদের বৃহত্তম সমাবেশের একটি হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার কাছ থেকে গ্রুপ অব টোয়েন্টির সভাপতিত্ব গ্রহণ করে ভারত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং জি-২০ জোটের অংশীদাররা ক্লিন এনার্জি ট্রানজিশন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ইউক্রেনে রুশ আগ্রাসনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রশমিত করাসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাংক-সহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলাসহ দারিদ্র্যের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াই চালানোর মতো বিষয়গুলোও সেখানে আলোচনা করা হবে।’

এম.এস.এইচ/

যুক্তরাষ্ট্র ভারত নরেন্দ্র মোদি বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250