রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

থাইল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন আজ, আলোচনায় থাকসিন কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৩

#

পেতংতার্ন সিনাওয়াত্রা- ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রবিবার। সেখানে বিজয়ী প্রার্থী ও সিনেট সদস্যরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আগামী আগস্ট মাসে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। থাইল্যান্ড সংসদের নিম্নকক্ষে আসনসংখ্যা ৫০০। এর মধ্যে ৪০০টিতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১০০ আসনে জয়ী দলগুলো তাদের প্রাপ্ত আসন অনুযায়ী আসন পেয়ে থাকে। আর সিনেটের সদস্যসংখ্যা ২৫০। সামরিক বাহিনী তাদের নিয়োগ দিয়ে থাকে।

নিম্নকক্ষে যে দলগুলোর অন্তত ২৫ আসন থাকবে, তারা একজনকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করতে পারবে। আগস্টের শুরুতে প্রধানমন্ত্রী নির্বাচন হতে পারে। নিম্নকক্ষের ৫০০ ও সিনেটের ২৫০ মিলে ৭৫০ ভোটের মধ্যে যে প্রার্থী ৩৭৬ ভোট পাবেন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। ফিউ থাই পার্টি থেকে তিন জন প্রধানমন্ত্রী পদে লড়তে

আরো পড়ুন: জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে এরদোয়ান

পারেন। এদের এক জন পেতংতার্ন সিনাওয়াত্রা সবচে বেশি আলোচনায় আসছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।  থাইল্যান্ডে সাধারণত জোট সরকার গঠিত হয়ে থাকে। গত জোট সরকারে এক ডজনের বেশি দল ছিল। ফলে রবিবারের নির্বাচনের পর জোট সরকার গঠন নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে।

এম/

 

থাইল্যান্ড পার্লামেন্ট নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250