সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

তীব্র গরমের দাবদাহে পোষ্যদের রক্ষায় যে বিষয়গুলো মেনে চলবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাইরে গেলে তো বটেই, বাড়িতে থাকলেও অস্বস্তি কমছে না। এই গরমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বাড়ির পোষ্যটিকেও কিন্তু সমান যত্ন করা প্রয়োজন। গরম বাড়লে কষ্ট পায় সাধের চারপেয়েরাও।

বিশেষ করে ঘন লোমের কারণে সারমেয়দের সমস্যাই হয় বেশি। গরমে সারাক্ষণ শুধু শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে চায় তারা। এর ফলে সাময়িক আরাম মিললেও তা শরীরের কষ্ট দূর করতে পারে না। দিনের বেশির ভাগ সময়ে এসিতে থাকার ফলে শরীর পানিশূন্য হয়ে যায়। মানুষের মতো পোষ্যদেরও শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এই সময়ে তাদের সুস্থ রাখতে কী কী মেনে চলা উচিত?

১) পোষ্যকে ভাল করে গোসল করাতে হবে নিয়মিত। প্রয়োজনে দিনে একাধিক বার গোসল করানো যেতে পারে। কুকুরকে গোসল করানোর সময়ে গোসলের পানিতে মিশিয়ে দিতে পারেন অল্প বরফের টুকরোও।



২) শরীরের লোম বড় থাকলে গরম বেশি লাগবে, এই ধারণা ঠিক নয়। বরং এই লোমই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে তা যেন খুব বেশি বেড়ে না যায়, তা-ও খেয়াল রাখতে হবে। পাশাপাশি, পোষ্যের থাকার জায়গাটিতে যেন হাওয়া চলাচলের যথেষ্ট সুযোগ থাকে। গরমের দিনে ভেজা তোয়ালের উপরেও শুতে দিতে পারেন কুকুরকে।

আরো পড়ুন: রাস্তার কুকুরকে ভয় পেলে জেনে নিন কিছু টিপস

৩) গরমে পোষ্যের খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দিতে হবে। যে সব ফলে পানি বেশি, তা বেশি করে খেতে দিন। যেমন তরমুজ, আপেলের মতো ফল খাওয়ান।

এম এইচ ডি/

গরম তীব্র দাবদাহ পোষ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250