মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

তামিমের বিদায়ে রাস্তায় গড়িয়ে কাঁদলেন টাইগার শোয়েব

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ভারতীয় বোলারদের শাসন করে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা করেছিলেন তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার সেই ২০০৭ সালেই নিজের আগমনী বার্তা দিয়েছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে। জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে হাঁকানো সেই ছয় আজও বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটে দাপুটে জয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। কালের বিবর্তনে তামিম ইকবাল হয়ে উঠেছেন বাংলাদেশে সেরা ক্রিকেটার।

আসন্ন বিশ্বকাপের আগে নিজ দেশকে ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছেন, সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ এই তামিমের নেতৃত্বেই। অথচ হঠাৎ করেই বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন টাইগার ওয়ানডে অধিনায়ক। দেশসেরা এই ওপেনারের বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভক্ত টাইগার শোয়েব।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভক্ত হিসেবে সবার কাছে পরিচিত মুখ শোয়েব আলি, যাকে সবাই টাইগার শোয়েব হিসেবে চিনে। সংবাদ সম্মেলন শেষ করে নিজের গাড়ি দিয়ে যখন তামিম বিদায় নিচ্ছিলেন ঠিক তখন তামিমের সঙ্গে দৌড়ে এসে দেখা করেন শোয়েব। তার কান্না ভেজা চোখ শুধু তামিম ভাই বলেই আর্তনাদ করেছে।

রাস্তায় কেঁদে অশ্রুসিক্ত এই ভক্ত গণমাধ্যমকে তার মনের আর্তনাদ জানান। শোয়েব কান্নাভেজা চোখে বলেন, ' কি বলবো ভাই আমি, যে লোকটা ওয়াল্ডকাপ পর্যন্ত ঘুচিয়ে নিয়ে আসছে, যে মানুষটা সাগর পাড়ি দিয়ে তীরে এনে বিশ্বকাপে থাকবে না , ক্রিকেটে থাকবে না তা আমি মেনে নিতে পারছি না।'

ঠিক কি কারণে তামিম অবসর নিয়েছেন তা পরিষ্কার করেননি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে দুই দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এর জন্ম দিয়েছেন তিনি নিজেই। আফগানিস্তানের বিপক্ষে গতকাল প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। এ ম্যাচে শতভাগ ফিট না হয়েও খেলেছেন দেশসেরা ওপেনার। তাঁর এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেছিলেন বিসিবি সভাপতি। আর আজ হঠাৎই সংবাদ সম্মেলন ডাকেন টাইগার অধিনায়ক।

আরো পড়ুন: কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান তামিম ইকবাল। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকে কান্নাভেজা চোখে হয়ে এ ঘোষণা দেন টাইগার ওয়ানডে অধিনায়ক।

এম এইচ ডি/

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250