মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

তবে কি কাউকে মন দিয়েছেন মিমি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টলিউডের প্রথম সরির তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সাংসদ-অভিনেত্রীর কাজ সম্পর্কে কমবেশি সবাই জানেন কিন্তু প্রেম? আদৌ কী কাউকে মন দিয়েছেন মিমি?

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন এই অভিনেত্রী। এসময় ভক্তরা অভিনেত্রীর প্রেমিককে দেখতে চাওয়ার অনুরোধ করে বসেন। সেই অনুরোধ চোখ এড়ায়নি মিমির।

সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই।’  

এর পরে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি জানতে চান, বিএফ মানে কী? বেস্ট ফ্রেন্ড না বয় ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা সবাই জানেন। আমার মনে হয়, উনি আমার প্রেমিকের কথা জানতে চাইছেন। তাকে আমিও দেখতে চাই।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-কানাডার রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

এদিকে আকারে-ইঙ্গিতে মিমি যেন এটাই বোঝালেন, তার জীবনে এখনও কোনও বিশেষ মানুষ নেই। কিন্তু সত্যিই কী তাই? নাকি নিছক গোপন কথাটি গোপনে রাখতে চাইছেন এ অভিনেত্রী? বোঝার উপায় নেই।

আসন্ন পূজায় মুক্তি পাচ্ছে রক্তবীজ। এই সিনেমায় মিমির সঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও প্রথম সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এসি/ আই.কে.জে



মিমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250