শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার থেকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুর থেকে শুরু হয়ে ভর্তি আবেদন শেষ হবে ৫ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে http://admission.eis.du.ac.bd আগামীকাল দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন। 

রোববার (১৭ই ডিসেম্বর) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, আমরা এখনো অনুষদগুলোর ডিনদের থেকে ভর্তি নির্দেশিকার সার্কুলার পাইনি। তাই ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না। নির্দেশিকা না দিলে শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে কোনো তথ্যই পাবে না। বিকেল নাগাদ এগুলো হাতে পাওয়ার কথা রয়েছে। আশা করি তারপর আমরা ওয়েবসাইট ওপেন করে দিতে পারব। আগামীকাল সোমবার থেকেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। শিক্ষার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালীর যেকোন শাখায় টাকা জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বিকাশ, নগদসহ মোবাইলে লেনদেনকারী ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে টাকা জমা দিতে পারবেন।

আরো পড়ুন: ষষ্ঠ থেকে নবমে থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষায় ৪র্থ বিষয়সহ বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। 

আগামী ২৩ই ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ই ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১লা মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ই মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250