শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

একাদশে ভর্তির আবেদন শুরু ৩০শে জুলাই, ক্লাস ১৫ই সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ৩০শে জুলাই থেকে। ভর্তিপ্রক্রিয়া চলবে আগামী ৭ই থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ই সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) প্রকাশিত একাদশে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, ৩০শে জুলাই থেকে ১১ই আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ১২ই আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে। ১৩ই ও ১৪ই আগস্ট পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে। ১৫ই আগস্ট পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে ভর্তি-ইচ্ছুকরা।

এরপর ২০শে আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ২২শে আগস্ট রাত ৮টার মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে।

২৩শে থেকে ২৫শে আগস্ট দ্বিতীয় পর্যায়ের ও ৩১শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। ২৮শে আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯শে ও ৩০শে আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৩রা সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ঠা আগস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ই আগস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

একাদশে ভর্তির আবেদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250