সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঢাকার সঙ্গে পদ্মা সেতুর সংযোগ, পাথরবিহীন রেললাইনের কাজ শেষপর্যায়ে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

রেলপথে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে চারটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এখন দ্রুতগতির রেল চলাচলে পাথরবিহীন রেললাইন স্থাপন শেষপর্যায়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী শাখা নদীর ওপর তৈরি হয়েছে পোড়াহাটি রেলসেতু।  সেতুর বুকে রড বাইন্ডিং করে বসানো হচ্ছে স্লিপার। স্লিপারের দুই মাথায় স্টিলের রেললাইন স্থাপন করে তা আটকে দেয়া হচ্ছে ক্লিপ দিয়ে।

এরপরই প্রযুক্তি ব্যবহার করে লেভেল ঠিক করে ঢালাইয়ের জন্য প্রস্তুতি আর রাতে করা হচ্ছে কংক্রিটিং। ৩০০ মিটার দীর্ঘ এই রেলসেতুতে স্থাপন করা হয়েছে তিনটি রেল এক্সপানশন জয়েন্ট।  

তবে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে চারটি মেজর ব্রিজ নির্মাণ করা হয়েছে। অপর ৩টির মধ্যে ৪০০ মিটার বুড়িগঙ্গা, ৩০০ মিটার বিবিরবাজার ও ৫০০ মিটার ধলেশ্বরী রেলসেতু। এর মধ্যে সবার আগে রেললাইন স্থাপন হলো পোড়াহাটি রেলসেতুতে।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের সহকারী প্রকৌশলী নিলাকর বিশ্বাস বলেন, ব্রিজের ওপর রেলসেতুর কাজ করাটা অনেক রিস্কি। আমাদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে লেভেল ঠিক করে ঢালাইয়ের জন্য প্রস্তুতি আর রাতে করা হচ্ছে কংক্রিটিং।

আরো পড়ুন:ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত

পদ্মা রেল সংযোগ প্রকল্পেরর (ব্রিজ অ্যান্ড ভায়াডাক্ট) ইনচার্জ প্রকৌশলী আমিনুল করিম বলেন, ধলেশ্বরী শাখা নদীর ওপর তৈরি হয়েছে পোড়াহাটি রেলসেতু। ১৬.৭৬ কিলোমিটারের মধ্যে চারটি ব্রিজ আছে। এর কাজ সম্পন্ন হলে ঢাকা, যশোরসহ অনেক জেলায় যোগাযোগ সুবিধা বাড়বে।  সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে রেলসেতুটিতে পাথরবিহীন রেললাইন স্থাপনের গুণগতমানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

সেতুতে দুই ধরনের ৫৩৭টি স্লিপার বসছে। এর মধ্য রেল এক্সপানশন জয়েন্টে বসানো ৯০টি বিশেষ স্লিপার; যা আনা হয় চীন থেকে।

এম/


 

ঢাকা পদ্মা সেতু রেললাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250