শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ঢাকার প্রবেশমুখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই এ তল্লাশি চলছে। 

শনিবার (২৮ অক্টোবর) সরেজমিনে রাজধানীর প্রবেশমুখ বসিলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা, ধোলাইপাড়, গাবতলি, গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এসব জায়গায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী যানবাহন তল্লাশি করা হচ্ছে।

গতকাল শুক্রবার থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, কামারপাড়া মোড়, আব্দুল্লাহপুর বেড়িবাঁধসহ বেশ কয়েকটি জায়গায় বসানো হয় চেকপোস্ট।  চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেট কার, বাস, মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে যাত্রীদেরও দেহ, ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মাহবুব উজ জামান গণমাধ্যমকে জানান, নাশকতা রোধে এবং বিস্ফোরকসহ নিষিদ্ধ জিনিস যেন ঢাকায় পৌঁছতে না পারে সেজন্য কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ। যানবাহন না পেয়ে অনেককেই বিকল্প যানে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে দেখা গেছে।

ওআ/

আইনশৃঙ্খলা বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250