বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রেসিপি

ড্রাগন ফ্রুট জ্যাম তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ড্রাগন ফ্রুট জ্যাম

গোলাপি রঙের এই ফলের ভেতরটা কখনো কারো গোলাপি আবার কখনো সাদাটে। ভেতরে থাকে ছোট ছোট কালো দানা। স্বাদের দিক থেকেও খুবই মজাদার এই ফলটি। আজ আপনাদের জন্য আছে ড্রাগন ফ্রুট জ্যাম তৈরির রেসিপি। আসুন চেষ্টা করি--

প্রয়োজনীয় উপকরণ:

- ড্রাগন ফল খোসা ছাড়ানো ১ টি,

- চিনি ২ চা চামচ,

- লেবুর রস ১ চা চামচ।

প্রস্তুত প্রণালী:

ড্রাগন ফল প্রথমে ব্লেন্ড করে নিন। এবার একটি ননস্টিক প্যানে মিশ্রণটি ঢেলে দিন। সঙ্গে চিনি মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে নাড়তে থাকুন। ২০-২৫ মিনিট পর দেখবেন মিশ্রণটি ঘন হতে শুরু করবে।

এবার লেবুর রস মিশিয়ে আরো এক মিনিট নাড়তে থাকুন। এবার এটি ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন। তৈরি হয়ে গেল ড্রাগন ফলের জ্যাম। এয়ারটাইট কাচের পাত্রে রেখে বেশ কিছু দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই জ্যাম।

আরো পড়ুন: মালাই কেক তৈরির রেসিপি

এম এইচ ডি/ আইকেজে 

রেসিপি ড্রাগন ফ্রুট জ্যাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250