শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩

#

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যৌন নিপীড়নের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছে আদালত। নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে স্থানীয় সময় মঙ্গলবার (৮ মে) বিকেলে সাত দিনের দেওয়ানি বিচারের পর রায় পড়ে শোনানো হয়। খবর আল-জাজিরার।

রায়ে জানানো হয়, জিন ক্যারলকে যৌন নিপীড়নের পাশাপাশি তাকে মিথ্যাবাদী আখ্যায়িত ও অপমান করেন ডোনাল্ড ট্রাম্প। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরে ক্যারল যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

নিউইয়র্ক টাইমস, সিএনএন এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৯ সদস্যের জুরি মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প লেখক ক্যারলকে ধর্ষণ করেননি। তবে তাকে যৌন নিপীড়ন ও মানহানি করা হয়েছে।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যতদিন পর্যন্ত রায়টি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, ততদিন ক্ষতিপূরণ দিতে হবে না।

এদিকে, লিখিত বিবৃতিতে লেখক ক্যারল বলেন, আমার সুনাম ফিরে পেতে এবং আমার জীবন ফিরে পেতে আমি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বিশ্ব অবশেষে সত্যটি জানতে পেরেছে। এই বিজয় শুধু আমার জন্য নয়, প্রত্যেক নারীর জন্য।

আরো পড়ুন: ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চাওয়া হবে

অপরদিকে, ট্রাম্প তাৎক্ষণিকভাবে তার সোশ্যাল মিডিয়া সাইটে বিবৃতি দিয়ে ফের একই দাবি করে জানিয়েছেন, তিনি ক্যারলকে চেনেন না। তার বিরুদ্ধে দেওয়া রায়কে 'লজ্জাজনক' এবং 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাইনি শিকারের ধারাবাহিকতা' হিসাবে উল্লেখ করেছেন।

এম/ আই. কে. জে/

 


 

ডোনাল্ড ট্রাম্প ডলার জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250