শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

ডেনমার্কের সিংহাসনে রাজা দশম ফ্রেডরিকের আরোহণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন ডেনমার্কের নতুন রাজা দশম ফ্রেডরিক। দীর্ঘ ৫২ বছর রাজদায়িত্ব পালনের পর গত পহলো  জানুয়ারি রানির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন দশম ফ্রেডরিকের মা রানি দ্বিতীয় মার্গারেট।

ডেনমার্কের বেশিরভাগ মানুষই একমাত্র রানি হিসেবে দ্বিতীয় মার্গারেটকে চিনতেন। কিন্তু তিনি অবসরে যাওয়ায় তার ছেলের সিংহাসনে আরোহণের পথ সুগম হয়। রোববার (১৪ই জানুয়ারি) রাজধানী কোপেনহেগেনের ক্রিস্টিয়ানবোর্গ প্রাসাদে মন্ত্রীসভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হয়।

নতুন রাজা দশম ফ্রেডরিক তার অস্ট্রেলিয়ান স্ত্রীকে নিয়ে প্রসাদারে বাড়ান্দায় উপস্থিত হবেন। সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন। এরপর তিনি নতুন রাজার সিংহাসনে আরোহণের তথ্য ঘোষণা দেবেন। ডেনমার্কের ১৮৪৯ সালের সংবিধান অনুযায়ী এ রীতি চলে আসছে।


প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে হাজার হাজার মানুষ কোপেনহেগেনের বিভিন্ন সড়কে জড়ো হন।

ডেনমার্কের ৯০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার কোনো রাজা বা রানি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছেন। তরুণী মার্গারেট যখন সিংহাসনে বসেছিলেন; সেই সময়ের তুলনায় এবারের মুহূর্তটি অনেক আনন্দের। যখন রানি মার্গারেট পদ ছাড়ার ঘোষণা দেন তখন অনেকেই হতাশ হন। তবে সকলে বুঝতে পেরেছেন মূলত স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা করেই তিনি অবসরে গেছেন।

জীবিত অবস্থায় রাজ সিংহাসন ছাড়ার ঘটনা ডেনমার্কে খুবই বিরল। রানি দ্বিতীয় মার্গারেটের আগে ১১৪৬ সালে স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন রাজা তৃতীয় এরিক। ওই সময় রাজ দায়িত্ব ছেড়ে তিনি একটি মঠে যোগ দিয়েছিলেন। তবে ইউরোপের অন্যান্য দেশগুলোতে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার ঘটনা অনেক দেখা যায়।

সূত্র: সিএনএন

এইচআ/  আই.কে.জে/


ডেনমার্কের সিংহাসনে রাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250