বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ডাচ সাংবাদিককে চাবির রিং উপহার দিয়ে জ্বালা মেটালেন মরিনিও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে রুদ্ধশ্বাস এক লড়াই হলো। পাওলো দিবালার ৮৯ মিনিটের গোলে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফেইনুর্দের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছে রোমা। এরপর অবশ্য জিতেছে ৪-১ গোলেই। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে জোসে মরিনিওর দল।

শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে হেরে গিয়ে বেশ চাপে ছিল রোমা। এরপর দ্বিতীয় লেগেও চরম চাপে পড়ে যায় তারা। সেখান থেকে দুর্দান্ত এই জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন মরিনিও। সংবাদ সম্মেলনে গিয়ে এক ডাচ সাংবাদিককে মজার উপহারও দিয়েছেন।

যেটি ছিল মূলত একটি চেইন লাগানো চাবির রিং। যেখানে উয়েফা কনফারেন্স লিগের ট্রফির একটা রেপ্লিকাও বসানো ছিল। উল্লেখ্য, গত বছর উয়েফা কনফারেন্স কাপের ফাইনালে ফেইনুর্দকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মরিনিওর রোমা।

প্রশ্ন হচ্ছে, সাংবাদিককে কেন মরিনিও এমন উপহার দিতে গেলেন। সেটি জানতে ফিরে যেতে হবে গত সপ্তাহের প্রথম লেগের লড়াইয়ে। সেদিন ফেইনুর্দের কাছে ১-০ গোল হেরে গিয়েছিল রোমা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই সাংবাদিকের সঙ্গে তর্ক লেগেছিল মরিনিওর।

পর্তুগিজ কোচ সাংবাদিকের উদ্দেশে বলেছিলেন, ‘গত ১০ মাস (কনফারেন্স লিগ জয়ের পর) ধরে তুমি কাঁদছ। কিন্তু তোমার কাঁদা উচিত না। প্রতিজ্ঞা করছি, যদি হেরে যাই, তবু আমি ঘুমাব এবং কাঁদব না। আর আমি ১০ মাস ধরে দুঃস্বপ্ন দেখে না ঘুমিয়ে কাটাব না।’

মরিনিওকে যদিও শেষ পর্যন্ত হারতে হয়নি। জয়ের সঙ্গে তাই গত সপ্তাহের বাহাসের জ্বালাও মিটিয়ে নিলেন মরিনিও। যেখানে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিককে চাবির রিং উপহার দিয়েছেন। পরে অবশ্য চাবির রিংটি দেখিয়ে ছবি তুলেছেন সেই সাংবাদিক।

এম/

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি

মরিনিও ইউরোপা লিগ রোমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250