বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সংগীত

ডলি সায়ন্তনীর কণ্ঠে নতুন গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ডলি সায়ন্তনী - ছবি: সংগৃহীত

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এখনো গানে নিয়মিত। নিজের নামে তৈরি ইউটিউব চ্যানেলে পুরোনো গানের পাশাপাশি নতুন গানও প্রকাশ করেন নিয়মিত। তবে অন্যান্য প্রযোজনা সংস্থা থেকেও তার গান প্রকাশ হয়।

এর মধ্যে রয়েছে দুটি মৌলিক ও একটি লালনগীতি। ‘একতরফা বাইসা ভালো’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।

 ‘মন পবনের নাও’ গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজনে মুশফিক লিটু। এ ছাড়া ‘ভবে কেউ কারো নয়’ লালনগীতিটি নতুন করে সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।


ডলি সায়ন্তনী - ছবি: সংগৃহীত

নতুন তিন গান নিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘তিনটি গানের জন্যই ভালো সাড়া পাচ্ছি। যথেষ্ট শ্রুতিমধুর, একটি আরেকটির চেয়ে আলাদা। তাই বলা যায় সব ধরনের শ্রোতার কাছে আমার নতুন গানগুলো উপভোগ্য হবে। গানগুলোর মিউজিক ভিডিও যারা দেখেছেন, তারা ভালো লাগার কথা জানিয়েছেন।

এখন তো আর সিডি বা ক্যাসেটে গান হয় না। গান হয় অনলাইনে, ইউটিউবে। শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতে পছন্দ করেন। তাই গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর দিকে মনোযোগ বাড়িয়েছি। যারা এখনো গানগুলো শোনেনি, তারা আমার কণ্ঠের নতুন গানগুলো শুনতে পারেন। আশা করছি, ভালো লাগবে।’

আরো পড়ুন : ‘১৯৭১ সেই সব দিন’ আসছে ১৮ আগস্ট

‘একতরফা বাইসা ভালো’ ও ‘ভবে কেউ কারো নয়’ গান দুটি প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্যদিকে ‘মন পবনের নাও’ গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।

এম/


ডলি সায়ন্তনী সংগীত গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250