বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

কঙ্গনা রানাউতের সত্যিই কি বাগদান হয়েছে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবে বলি ইন্ডাস্ট্রিতে পরিচিত। আর কঙ্গনা মানেই নতুন কোনো আলোচনা কিংবা বিতর্ক। তবে এবারের আলোচনায় কোনো রাজনৈতিক মন্তব্য কিংবা সিনেমার খবর নয়; বরং অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সরগরম বলিপাড়া। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে তার বিয়ের গুঞ্জন। 

অনুষ্ঠানে তার রাজকীয় প্রবেশ নজর কেড়েছে সবার। তবে সব ছাপিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স স্থির হয়েছিল অভিনেত্রীর বাম হাতের অনামিকায়। সেখানে জ্বলজ্বল করছিল বিশালাকার এক হীরার আংটি।  শুধু আংটিই নয়, কঙ্গনা রানাউতের সাম্প্রতিক সাজপোশাকও সেই গুঞ্জনের পালে বাড়তি হাওয়া দিচ্ছে। দিল্লির সেই অনুষ্ঠানে কঙ্গনাকে দেখা গেছে গুজরাটের ঐতিহ্যবাহী ‘পটোলা’ শাড়িতে। 

সামাজিক মাধ্যমের নেটিজেনরা কৌতূহলী হিসাব মেলাচ্ছেন অন্য খানে— গত বছরের দীপাবলিতেও তাকে ঠিক একইভাবে গুজরাটি ঘরানার সাবেকী সাজে দেখা গিয়েছিল।  নেটদুনিয়ায় সেই ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশ্ন— তবে কি নিভৃতে বাগদান পর্ব সেরে ফেলেছেন তিনি? যদিও এই রহস্যের মধ্যে কঙ্গনা এখনো কোনো কথা বলেননি।

বারবার গুজরাটি সংস্কৃতির প্রতি তার এই বিশেষ ঝোঁক দেখে অনেকেরই ধারণা— কঙ্গনা রানাউতের হবু বর হয়তো কোনো প্রভাবশালী গুজরাটি ব্যবসায়ী। তবে মুদ্রার উল্টো পিঠও দেখছেন কঙ্গনার একনিষ্ঠ ভক্তরা। 

তাদের দাবি, কঙ্গনা একজন স্বাবলম্বী নারী এবং নিজের শখ মেটানোর ক্ষমতা তিনি নিজেই রাখেন। ফলে হাতের দামি আংটি মানেই যে বাগদান, এমন ধারণা করা বৃথা বলেই মনে করছেন তারা।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250