বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টয়লেটের চাপে উধাও ফুটবলার, ৯ মিনিট ১০জন নিয়ে খেললো বার্সা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচে বার্সেলোনার হয়ে খেলতে নেমেছিলেন লামিন ইয়ামাল। কিন্তু সেই অভিষেক ম্যাচে তার খেলা নিয়ে নয়, আলোচনা হচ্ছে টয়লেটের চাপে উধাও হওয়া নিয়ে।

ম্যাচের তখন ১৯ মিনিট বাকি। এমন সময়ে কাউকে না জানিয়েই মাঠ ছেড়ে গিয়েছিলেন বার্সা তারকা, সেটাও আবার টয়লেটের চাপ নিয়ে। যার জন্য বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল বার্সা কোচ জাভিকে।

এফসি পোর্তোর বিপক্ষে খেলতে নেমে ইয়ামাল যখন মাঠ ছাড়েন, তখন বার্সালোনা ১-০ গোলে এগিয়ে। এর আগেই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন বার্সা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি।

এরপর যখন বিপক্ষ দলের একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েন, তখন ইয়ামাল কাউকে না জানিয়েই মাঠের বাইরে চলে যান। এ সময় কৌশল করে বলে লাথি মারেন ১৬ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার। যাতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে চিকিৎসা দেওয়া ও বল মাঠে ফিরিয়ে আনতে বেশি সময় ব্যয় হয়।

ইয়ামালের লক্ষ্য ছিল, পোর্তোর খেলোয়াড়কে চিকিৎসা দিতে ও বল মাঠে ফেরাতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে তিনি মাঠে ফিরে আসবেন। তাই ১০ জনের দল রেখেই তিনি গোপনে মাঠ ছেড়েছিলেন।

পোর্তোর ঘরের মাঠ ড্রাগনে সেদিন ১০ জনের দল নিয়ে প্রায় ৯ মিনিট খেলতে হয় বার্সালোনাকে। কেননা বার্সা কোচ জাভি ভেবেছিলেন, ইয়ামাল দ্রুত মাঠে ফিরে আসবেন। কিন্তু টয়লেটে গিয়ে আর ফিরছিলেন না ইয়ামাল।

এরপর কোনো উপায়ন্তর না দেখে ৮০তম মিনিটে তার বদলি হিসেবে মার্কোস আলোনসোকে মাঠে নামান জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ জানিয়েছেন, লামিন পুরো ম্যাচ জুড়ে অসুস্থ বোধ করছিলেন। যখন তিনি মাঠ ছেড়েছেন, সরাসরি টয়লেটেই গিয়েছিলেন।

লামিন ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া ফুটবলাদের মধ্যে সর্বকনিষ্ঠ। মাত্র ১৬ বছর বয়সে ইউরোপের সেরা লিগ প্রতিযোগিতায় তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও অভিষেক ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারেননি এই স্প্যানিশ তারকা।

এসকে/ 

ফুটবল বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250