বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

জেরিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

টাকা নিয়ে অনুষ্ঠানের যোগ না দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ রুপি নিয়েছিলেন জেরিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালী পূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন। শুধু তাই নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনে জেরিন খান হুমকি দেন, “কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!”

জেরিনের এই হুমকির পর মুম্বাইয়ে কাজ পেতেও বেশ অসুবিধা হয় সংস্থাটির। এরপর ভারতের নারকেলডাঙা থানায় জেরিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। এবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হলো জারিন ও তার ম‌্যানেজারের বিরুদ্ধে। কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নায়িকার বিরুদ্ধে। 

সালমান খানের হাত ধরে বলিউডে খাতা খুলেছিলেন জেরিন। শুরুটা হয়েছিল ২০১০ সালে ‘বীর’সিনেমার মাধ্যমে। তবে নিজেকে ভালো অবস্থানে নিতে পারেননি তিনি। কয়েকটি ছবি করার পর হারিয়ে যান। 

ওআ/


জেরিন খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250