বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

জায়েদের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে একি বললেন সায়ন্তিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে আলোচনার সৃষ্টি করে কলকাতায় ফিরে গেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

এই নায়িকার অভিযোগ, প্রযোজকের অপেশাদারি আচরণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি। 

নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। তিনি দাবি করেন, নৃত্য পরিচালকের সঙ্গে খারাপ আচরণ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি সায়ন্তিকা ও সিনেমার নায়ক জায়েদ খান শিডিউল অনুযায়ী সেটে উপস্থিত হতেন না, হোটেলে বেশি সময় কাটাতেন বলেও অভিযোগ করেন তিনি।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন সায়ন্তিকা। নিউজ এইটটিনকে এই অভিনেত্রী বলেন,  ‘আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে প্রযোজকের সঙ্গে বহু বার যোগাযোগ করার চেষ্টা করেছি। ৫০ থেকে ৭০ বার ফোন করেছি। কিন্তু উনি কোনও কথা বলেননি। কেন এমনটা করেছেন সেটা জানি না!’

সায়ন্তিকা বলেন, ‘একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করে করতে হয়। এক্ষেত্রে সেটির অভাব ছিল। শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলি মিটিয়ে নিতে চাই।’

আরো পড়ুন: ফের সমালোচনায় দিশা

জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে এই নায়িকার ভাষ্য, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’

প্রসঙ্গত, তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এই সিনেমার শুটিং চলাকালীনই ‘টাইগার’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। 

এসি/ আই.কে.জে




জায়েদ খান সায়ন্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250