রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

জাতীয় পার্কে যেতে পারবেন না আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

বন্দ-ই-আমির পার্ক। ফাইল ছবি

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ বামিয়ানে অবস্থিত, দেশটির জাতীয় পার্ক ‘বন্দ-ই-আমির’ এ নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। ২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে দেশটির নারীদের অধিকার সীমিত করতে একের পর এক পদক্ষেপ নিয়েই যাচ্ছে। 

রবিবার (২৭ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এদিকে সাবেক আফগান এমপি মরিয়ম সোলাইমানখিল নারীদের উপর তালেবান প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ তাঁর লেখা একটি কবিতা শেয়ার করেছেন।

এব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) কর্মকর্তা ফেরেশতা আব্বাসি বলেছেন, “নারী সমতা দিবসেই নারীদের উদ্যানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ পদক্ষেপ আফগানিস্তানের নারীদের জন্য পুরোপুরি অসম্মানজনক।”

এব্যাপারে বামিয়ানে বসবাসকারী শিয়া সম্প্রদায়ের প্রধান নসরুল্লাহ ওয়ায়েজি বলেন, “উদ্যোনে আসা নারীদের ব্যাপারে হিজাব না পরার অভিযোগ পাওয়া গেছে। কোন কোন নারী হিজাব পরলেও ঠিকমতো পরছেন না। তবে এসব নারীরা বামিয়ানের বাসিন্দা নন। তারা অন্য এলাকা থেকে এখানে আসেন।”

‘বন্দ-ই-আমির’ পার্ক আফগানিস্তানের অন্যতম পর্যটনকেন্দ্র। ২০০৯ সালে এটি আফগানিস্তানের জাতীয় পার্কের মর্যাদা পায়। অনেকেই পরিবার নিয়ে এই পার্কে বেড়াতে যান। নারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।

এম.এস.এইচ/ 

তালেবান আফগান নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250