রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

জাতিরউদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৭ই জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন।

এর আগে, গত ১৫ই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন: ‘ভোটারদের কেন্দ্রে আসা ও ভোটদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা’

এদিকে শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভেন্যু থেকে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। আনুষঙ্গিক এসব জিনিসপত্র নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হচ্ছে। তারা সেসব মালামাল নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।

এসকে/ 

প্রধান নির্বাচন কমিশনার ভাষণ কাজী হাবিবুল আউয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250