শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

জরুরি ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারা দেশের ঝুঁকিপূর্ণ বিদ্যালয় রক্ষায় এবার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। দেশের যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন রয়েছে এমন স্কুলের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে এই তালিকা পাঠাতে সারাদেশের সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে- সারাদেশে বিপুল সংখ্যক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে। তাছাড়া বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবনের প্রয়োজনীয় অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য সরকার একটি নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, শুধুমাত্র যেসকল বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে তার আওতাধীন জেলায় সে সকল বিদ্যালয়ের তথ্য সংযুক্ত ছকে (এক্সেল সীট-এ ইউনিকোড নিকোস ফন্ট) আগামী ২৫ জুলাইয়ের মধ্যে স্বাক্ষরিত হার্ড কপি এবং সফট কপি পাঠাতে হবে।

আরো পড়ুন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন ৬ শিক্ষক

ঝুঁকিপূর্ণ যে সকল ভবন ইতোমধ্যে বিধি মোতাবেক অকেজো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং পাঠদানে ব্যবহার হচ্ছে না, সেসকল ভবন নিলাম কমিটি কর্তৃক বিধি মোতাবেক নিলাম করে অপসারণের ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়।

এম/


ঝুঁকিপূর্ণ বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250