বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

গ্রেপ্তার প্রধান শিক্ষক জয়নাল আবেদীন

টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বিদ্যালয়ের ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার বলা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। এ ঘটনায় বিচার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেন অভিভাবকরা। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও সোমবার সকালে ওই বিদ্যালয়ে যান। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে এসে সেখানে আদালত বসানো হয়। আদালতে ওই শিক্ষক দোষ স্বীকার করলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও ফারজান আলম বলেন, "লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ঘটনার সত্যতা পাওযায় এ সাজা দেওয়া হয়েছে।"

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, "বিকেল দণ্ডপ্রাপ্ত শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।"

এসকে/ 

ছাত্রী উত্যক্ত প্রধান শিক্ষক ইউএনও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250