রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

চীনের ছয় বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে চীন সরকার। এ বৃত্তির মাধ্যমে স্নাতকে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির কেতাবি নাম ‘বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ’। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ম্যাকাওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। বাংলাদেশসহ এশিয়ার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ম্যাকাওয়ের ছয়টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে ‘বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ’ পেলে।

ম্যাকাও ও এশিয়ান দেশগুলোর মধ্যে বৈচিত্র্যপূর্ণ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তির অর্থায়ন করবে ম্যাকাও ফাউন্ডেশন। এ বৃত্তি পেলে অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার পাশাপাশি ভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মেশার সুযোগ পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

ছয়টি বিশ্ববিদ্যালয় হলো

*ইউনিভার্সিটি অব ম্যাকাও

*ম্যাকাও পলিটেকনিক ইউনিভার্সিটি

*ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

*সিটি ইউনিভার্সিটি অব ম্যাকাও

*ইউনিভার্সিটি অব সেন্ট জোসেফ

*ম্যাকাও ইউনিভার্সিটি ফর টুরিজম স্টাডিজ


আবেদন ও মূল্যায়নের সময়সীমা

*সেপ্টেম্বরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হবে

*নির্বাচিত শিক্ষার্থীদের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত অবগত করা হবে

*উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জমা দেওয়া সুপারিশ তালিকার অনুমোদন এবং ম্যাকাও ফাউন্ডেশন দ্বারা নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চিত করা হবে

আরও পড়ুন: বিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান জাতিসংঘের

আবেদন শেষ কবে

আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আবেদনের পদ্ধতি এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।

এসি/ আইকেজে 


চীন বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250