রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

চীনা প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

জিরো মিডিয়ার ওয়েবসাইট থেকে নেয়া ছবি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন ওড়াতে গিয়ে বেশ নাকানিচুবানি খেয়েছেন তিনি।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ করার সময় বাইডেন বলেন, আমি যখন গুপ্তচর সরঞ্জামে ভরা দুটি গাড়ি দিয়ে বেলুনটিকে গুলি করে নামিয়েছিলাম, তখন শি খুবই বিরক্ত হয়েছিলেন। কারণ, তিনি ভাবতেও পারেননি তার বেলুন গুলি করে নামানো হতে পারে। তিনি জানতেনই না, সেখানে এ ধরনের গাড়ি রয়েছে। এ ধরনের ঘটনা স্বৈরশাসকদের জন্য অবশ্যই বিব্রতকর।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের চীন সফরের একদিন পরই এসব বিস্ফোরক মন্তব্য করলেন।

আরো পড়ুন: রাশিয়ার আমদানিকৃত জ্বালানি নিয়ে অর্থনীতি সচল করার আশায় পাকিস্তান

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত একটি সন্দেহভাজন গুপ্তচর বেলুন নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ চড়ে। এর পর তাইওয়ানের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফর উত্তেজনার পালে আরো হাওয়া দেয়।

এদিকে মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় দফায় ক্ষমতাগ্রহণ করে শি। এ ঘটনা মাও সেতুংয়ের পর তাকে দেশটিতে সবচেয়ে শক্তিশালী নেতা করে তোলে।

এম এইচ ডি/ আই. কে. জে/

চীন প্রেসিডেন্ট স্বৈরশাসক বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250