শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

চাচা শ্বশুর ক্রাশ ছিলেন বলিউডের এই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সত্তর-আশির দশকে বলিউডের ডাকসাইটে সুন্দরী ছিলেন নীতু কাপূর। অনেকেরই হৃদয়ের রাণী ছিলেন তিনি। কিন্তু নীতু কেবল মন দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপূরকে। নিজের স্বামীর বাইরেও নাকি আরও একজনকে বেশ পছন্দ ছিল তার। সেটা আর কেউ নন, খোদ তারই চাচা শ্বশুরমশাই। 

সম্প্রতি বলিউডের জনপ্রিয় শো কফি উইথ করণের নতুন এপিসোডে হাজির হয়ে ঋষি কাপূরের স্ত্রী ও রণবীর কাপূরের মা নীতু কাপূর পরিবার ও নিজের সম্পর্কে বেশ কিছু ‘সিক্রেট’ শেয়ার করেছেন। 

এই শো-তে হাজির হয়েই ঋষি কাপূরের স্ত্রী জানালেন, চাচা শ্বশুর শশী কাপূরকে বেশ পছন্দ ছিল তার। রীতিমতো ‘ক্রাশ’ ছিল এই অভিনেত্রীর। যা শুনে বেশ চমকে ওঠেন সঞ্চালক করণ জোহর।

আরো পড়ুন: ইরানের চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে জয়ার ‘ফেরেশতে’!

করণের শো-তে প্রকাশ্যেই বলে দেন সেই কথা। ওই এপিসোডে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, ‘ক্রাশ ছিল কেউ?’ জবাবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীতু বলে ফেলেন, ‘হ্যাঁ। শশী কাপূর। কী নিদারুণ সুন্দর।’

এটা শুনেই চমকে ওঠেন করণ জোহর। পাল্টা প্রশ্ন করেন, ‘সে না আপনার চাচা শ্বশুর?’ নীতুর সহজ স্বীকারোক্তি, ‘এতটুকু হতেই পারে।’

কফি উইথ করণের নতুন এই এপিসোডে নীতু কাপূরের সঙ্গে ছিলেন বলিউডের আশির দশকের ‘উষ্ণ কুইন’ জিনাত আমান। নীতুর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। 

এসি/ আই.কে.জে/


বলিউড ক্রাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250