রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

গোসলের শুরুতেই মাথায় পানি ঢালছেন নাতো ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনে একটু স্বস্তি পেতে গোসল জরুরি। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গোসলের কোনো বিকল্প নেই। সুস্থ থাকার জন্যও নিয়মিত গোসল করা গুরুত্বপূর্ণ। গোসলের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। অনেকেই এ বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয়। আর এতেই ঘটে বিপদ!

গোসলে ঢুকে প্রথমেই যদি মাথায় পানি ঢালেন, তাহলে সেটাই করছেন মারাত্মক ভুল। অনেক বিজ্ঞানী গবেষণায় দেখেছেন যে গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললে অনেক রোগ হতে পারে। ভাবছেন, তাহলে গোসল শুরু কীভাবে করবেন?

চলুন জেনে নেয়া যাক-

গোসলের সময় প্রথমে পায়ে পানি ঢালতে হয়। তারপর ধীরে ধীরে উপরের দিকে পানি ঢালতে হবে। যখন আপনার পুরো শরীর ভিজে যাবে তখন মাথায় পানি ঢালুন।

প্রথমত, স্নানের সময় মাথায় প্রথম পানি ঢাললে রক্ত চলাচলে সমস্যা শুরু হয়। যত বয়স বাড়তে থাকে সেই সমস্যা আরো বাড়তে থাকে। মাথায় রক্ত প্রবাহ হ্রাস পেতে থাকে, যা বড়সড় রোগের কারণ হতে পারে। যত দিন যাবে হতাশা, অবসাদ ঘিরে ধরতে শুরু করবে তাদের।

পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই সমস্যা কম হয় কারণ পুরুষরা প্রতিদিন তাদের মাথা ধুয়ে ফেলে এবং নারীরা চুল বড় রাখার কারণে সপ্তাহে একবার বা দু’বার মাথা ধুয়ে থাকেন। 

সূত্র: টিপস টুয়েন্টি ফোর

এস/  আই.কে.জে

পানি গোসল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250