বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

গুগলে ইংরেজিতে জওয়ান লিখলেই শাহরুখ খান দিচ্ছেন সারপ্রাইজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘পাঠান’-এর পর এবার ‘জওয়ান’ রূপে বক্সঅফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান। ছবিমুক্তির পরই রেকর্ড অঙ্কের আয়ের মুখ দেখেছে বাদশার ছবি। তবে শুধু সিনেমা হলেই নয়, সিনেমা হলের বাইরেও অনুরাগীদের সারপ্রাইজ দিতে কার্পণ্য করছেন না কিং খান। গুগলে তাঁর নয়া ছবির নাম টাইপ করলেই চমক।

ব্যাপারটা তাহলে একটু খোলাসা করে বলা যাক। ইউজারদের একঘেঁয়েমি কাটাতে হোম পেজে নানা ধরনের চমক দিয়ে থাকে গুগল। আবার বিভিন্ন উৎসব, পর্বে সেজে ওঠে ডুডল। এবার শাহরুখ খানের জওয়ান ছবি মুক্তি পেতেই বিশেষ চমক এই সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মে।

‘জওয়ান’ মুক্তি পাওয়ার আগে থেকেই ছবিতে কিং খানের একাধিক লুক ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কখনও হাফ মাস্ক, কখনও মুখ ভরতি ব্যান্ডেজ তো কখনও নেড়া মাথা লুকে চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার। আবার ছবিতে বিভিন্ন দৃশ্যে তাঁর হাতে দেখা গিয়েছে ওয়াকি-টকি। আর সেই বিষয়কেই একটু অন্যভাবে তুলে ধরে ছবির প্রচারে শামিল গুগলও।

আরো পড়ুন: শুধু ব্রা পরে শট! আপত্তি মাধুরীর

কী করে দেখবেন শাহরুখ ঠিক কী সারপ্রাইজ দিচ্ছেন? খুব সহজ। গুগলের হোম পেজে গিয়ে ‘Jawan’ টাইপ করুন। দেখবেন স্ক্রিনের ঠিক নিচের দিকে মাঝখানে একটি লাল রঙের ওয়াকি-টকি ভেসে উঠেছে। সেটিতে ক্লিক করলেই স্ক্রিন ভরতি ব্যান্ডেজ ফুটে উঠবে। যতবার ক্লিক করবেন, ব্যান্ডেজের পরিমাণ বাড়তেই থাকবে।

ঠিক শাহরুখ যেভাবে ‘জওয়ান’-এ ব্যান্ডেজে নিজের মুখ ঢেকেছিলেন, সেই দৃশ্যের কথা অনুরাগীদের মনে করিয়ে দিতেই এই অভিনব ভাবনা। সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার কাজটাই যেন করছে গুগল। এখনও বিষয়টি ট্রাই না করে থাকলে, আর দেরি করবেন না!

এসি/  আই. কে. জে/


শাহরুখ খান জওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250