রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

গাঁজা সেবনকারীদের ক্ষমা করে দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকায় গাঁজা সেবনের দায়ে সাজাপ্রাপ্ত হাজার হাজার মানুষকে নির্বাহী আদেশে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

হাজারো গাঁজাসেবীকে ক্ষমা করার পাশাপাশি আরো ১১ ব্যক্তিকে নির্বাহী আদেশে ক্ষমা করে দিয়েছেন বাইডেন। এই ১১ ব্যক্তিকে অহিংস মাদক অপরাধের দায়ে অযথা দীর্ঘদিনের সাজা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এ বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এসব পদক্ষেপ মার্কিন বিচার ব্যবস্থায় সমতার ভিত্তিতে ন্যায়বিচারের প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করতে সহায়তা করবে। গাঁজা ব্যবহার ও রাখার অপরাধমূলক রেকর্ড দেশের কর্মসংস্থান, আবাসন ও শিক্ষার সুযোগের ক্ষেত্রে অযথা বাধা সৃষ্টি করেছে। গাঁজা নিয়ে আমাদের ব্যর্থ কর্মপদ্ধতির কারণে অনেক জীবন বিপর্যস্ত হয়েছে। আমাদের এসব ভুল সংশোধনের সময় এসেছে।

আরো পড়ুন: আমেরিকার জোটে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, ভাবছে জার্মানি

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের মিডটার্ম নির্বাচনের আগে গাঁজাসেবীদের ক্ষমা ঘোষণা করেছিলেন বাইডেন। এবার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগের বছর তাদের ক্ষমা করে নির্বাহী আদেশ জারি করলেন তিনি।

সূত্র: এপি

এসকে/ 

আমেরিকা জো বাইডেন গাঁজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250