রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

গরম পানি দিয়ে চুল পরিষ্কার করা কি নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে ত্বক এবং চুলের সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এ সময় চুল পড়া থেকে শুরু করে খুশকি, চুলের ডগা ভাঙা এমনকি চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন।

তার উপর আবার শীতে গোসলের সময় চুলে ঠান্ডা না গরম পানি ব্যবহার করবেন তা নিয়ে ভাবনায় পড়েন কেউ কেউ। অনেকেই গরম পানিতে চুল পরিষ্কার করতে ভয় পান। কারণ অনেকেরই ধারণা আছে, গরম পানি ব্যবহারে চুল উঠে যাবে। তাহলে কি সত্যিই গরম পানি দিয়ে গোসলে করলে চুলের ক্ষতি হয়? কী বলছে বিজ্ঞান?

আসলে চুলে গরম পানি ব্যবহার করা স্বাস্থ্যসম্মত হলেও কখন গরম পানি দেবেন, তা জানতে হবে। ঠিক সময় চুলে গরম পানি ব্যবহারে অনেক উপকার। চুলে যেদিন শ্যাম্পু করেন, পারলে সেদিনই চুলে গরম পানি দিন।

আরো পড়ুন : শীতের সকালে ঘুম থেকে ওঠার সহজ উপায়

বিশেষজ্ঞদের মতে, গরম পানি চুলের গোড়ায় একটি বিশেষ অনুভূতি বা সেনসেশন তৈরি করে। এটি চুলের কিউটিকলগুলো খুলে দেয়। এই কিউটিকলেই ময়লা জমে থাকে। যা চুলকে দুর্বল করে দেয়।

বাড়তে দেয় না। বরং এর জন্য কিছু ক্ষেত্রে চুল পড়া বেড়ে যায়। এই কিউটিকল খুলে গেলে সেখান থেকে ময়লা পরিষ্কার দেয় গরম পানি। এতে চুলের স্বাস্থ্য আরও ভালো থাকে।

তবে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারের পর তা ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানির কাজ গরম পানি ঠিক উল্টো।

যে কিউটিকলগুলো খুলে চুলের ময়লা সাফ করেছিল গরম পানি, সেই কিউটিকলগুলোকেই বন্ধ করে দেয় ঠান্ডা পানি। এতে চুলের গোড়া মজবুত থাকে। একই সঙ্গে স্ক্যাল্পের ময়লাও পরিষ্কার হয়ে যায়।

শীতকাল বলে নয়, গরম পানি সব ঋতুতেই এই কাজ করে। তাই চুলের যত্ন নিতে দু’রকম পানিই সমান কার্যকরী।

তবে শুধুই গরম পানি দিয়ে গোসল করলে চলবে না। চুল ধোওয়ার সঠিক নিয়মটিও মানতে হবে। তবেই চুল ওঠার বদলে আরও পরিষ্কার ও মজবুত হবে। এতে চুল লম্বাও হবে দ্রুত।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই. কে. জে/

চুল গরম পানি শীতকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250