রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

খুশি থাকতে হলে ডিভোর্স দরকার! কেন বললেন এই অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কিছুদিন ধরেই বলিপাড়ায় ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সম্পর্কের ফাটল নিয়ে নানা গুঞ্জন চলছিল। নিন্দুকরা যখন ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলোহের চর্চায় ব্যস্ত, ঠিক তখনই আদিত্য চোপড়ার ঘরনি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়  গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, খুশি থাকতে হলে ডিভোর্স দরকার। 

এমন মন্তব্য নিয়ে হইচই পড়ে গেল বিনোদন দুনিয়ায়। রানির এই কথা নিন্দুকরা একেবারে লুফে নিলেন। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় নতুন গুঞ্জন। তাহলে কী আদিত্য চোপড়ার সঙ্গে অশান্তি অভিনেত্রীর?

গুঞ্জনপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়ার আগে পুরো বিষয়টা সামলে নিলেন রানি নিজেই। আসলে ডিভোর্সের কথা রানি বলেছেন, করণ জোহরের ছবি ‘কভি অলবিদা না কহেনা’ প্রসঙ্গে। সাক্ষাৎকারে রানি জানান, ”করণ জোহরের কভি অলবিদা না কহেনা ছবি যখন মুক্তি পায়, তখন এই ছবির গল্প সবাইকে চমকে দিয়েছিল। 

এমনকী, সেই সময় জানতে পেরেছিলাম এই ছবি দেখে, অনেকেই তাঁদের তিক্ত দাম্পত্য থেকে বেরিয়ে নতুন পজিটিভ একটা সম্পর্কে জড়িয়েছে। আসলে করণের এই ছবি খুশি থাকার কথা বলে, নিজেকে সুখী করার কথা বলে। যেটা তো অন্যায় নয়।”

আরো পড়ুন: সালমানের সাথে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা

রানি আরও বলেন, ”এই ছবিতে মহিলাদের ব্যক্তিগত ইচ্ছে, অনিচ্ছা তুলে ধরা হয়। যা কিন্তু সেই সময় দাঁড়িয়ে অনেকটাই সাহসী ছবি ছিল। আসলে কভি অলবিদা না কহেনা সময়ের আগে তৈরি হওয়া একটা ছবি।”

২০১৪ সালের এপ্রিল মাসের ২১শে তারিখ যশ চোপড়াপুত্র পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রানি মুখোপাধ্যায়। আদিত্য ও রানির একটি কন্যাসন্তানও রয়েছে, যার নাম আদিরা। খুব একটা সিনেমার পর্দায় রানিকে দেখা যায় না। 

ছবি করেন খুব বেছে। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে শেষ দেখা গিয়েছে রানিকে।

এসি/ আই.কে.জে


ডিভোর্স দরকার রানি মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250