সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

খুশকি দূর করবে রসুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

প্রতীকী ছবি

খুশকির সমস্যা অনেকের জন্যই ভয়ংকর। স্থায়ী সমাধানের পথ খোঁজেন অনেকে। সেজন্য প্রসাধনীও কেনা হয়৷ লাভ হয়না কিছুই। তবে স্থায়ীভাবে খুশকি দূর করার জন্য প্রাকৃতিক পদ্ধতিই আছে। ঘরোয়া টোটকা দিয়ে সফলতা পেলে আবার চুলের যত্নে অবহেলা করা যাবে না। চুলের যত্ন নিতে হবে৷ আজ জানাবো রসুন যোগ করেও অনেক সময় খুশকি দূর করা যায়। 

রসুন ও অ্যালোভেরা জেলের সমন্বয়

অ্যালোভেরা যেমন খুশকি দূর করতে কার্যকর রসুনও তেমনি। এই দুটো সংমিশ্রণ করলে ফলাফল তো পাওয়া যাবেই৷ সেজন্য চার চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই চামচ রসুনের রস মিশিয়ে নিন। মিশ্রণটি মাথায় লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢাকুন। তারপর আধঘণ্টা নিজের স্বাভাবিক কাজ করুন। আধঘণ্টা পর শ্যাম্পু করে নিলেই হবে। 

লেবু, মধু আর রসুনের আরেক দাওয়াই

প্রথমে রসুনের তেল নিন দুই চামচ। তারপর দুই চামচ লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে ফেলুন। তারপর মাথায় নারিকেল তেল লাগান ভালোভাবে। ওই চুলে তারপর এই মিশ্রণটি লাগিয়ে নিন। এবারো শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে নিন। ২০ মিনিট বা আধঘণ্টা নিজের স্বাভাবিক ছন্দে কাজ করুন। তারপর গোসল করতে গিয়ে মাথা ধুয়ে নিন। 

টকদইয়ের সঙ্গে রসুনের গুড়ো

রসুনের গুড়ার সঙ্গে টক দই মিশিয়ে নিলেও কিন্তু আপনার মাথার খুশকি দূর করা যায়। পাঁচ চামচ দইয়ের সঙ্গে দুই চামচ রসুনের গুড়া মেশাতে হবে। এবারো প্যাকটি মাথায় দেয়ার আগে নারিকেল তেল দিয়ে চুল ম্যাসাজ করতে হবে। এবারো আধঘণ্টাই অপেক্ষা করতে হবে। অপেক্ষা শেষে শ্যাম্পু করে নিন। 

আরো পড়ুন: গরমে ঘরে স্বস্তি পেতে
 

জলপাই তেলের সঙ্গে রসুনের মিশ্রণ

জলপাই তেল আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে স্থায়ীভাবে খুশকি দূর করতে গেলেও জলপাই তেল কাজে আসে। ৫ চামচ জলপাই তেলের সঙ্গে দুই চামচ রসুনের তেল মিশিয়ে নিন। এই তেল মাথার ত্বকে মাসাজ করতে হবে। চুলে লাগানোর প্রয়োজন নেই। ত্বকে মাসাজ করতে হবে। যেদিন শ্যাম্পু করবেন সেদিন এই মিশ্রণ বানিয়ে নেবেন। আর মিশ্রণ ম্যাসাজ করার ২০ মিনিট পর শ্যাম্পু করুন। 

এম/

 

খুশকি রসুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250